আজ সাংবাদিক হুসাইন মালিকের জন্মদিন
- আপলোড তারিখঃ
২৮-০৭-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক হুসাইন মালিকের আজ ২৮তম জন্মদিন। ১৯৯১ সালের এই দিনে তিনি চুয়াডাঙ্গার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফসহ সমীকরণ পরিবার।
কমেন্ট বক্স