মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসপাতালে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক গোলাম রাব্বানী

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০১৯ ইং
হাসপাতালে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক গোলাম রাব্বানী
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা রিগানকে দেখতে সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের নৃশংস হামলায় গুরুতর আহত চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি সোয়েব রিগানকে দেখতে ও শারিরীক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। গত শুক্রবার দিবাগত রাত দুইটার ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি সোয়েব রিগানকে দেখতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এ জি এস সাদ্দাম হোসেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, বাংলাদেশ ছাত্রলীগের চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহরিয়ার ফেরদৌস হিমেল, রকিবুল ইসলাম রনিসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত ছাত্রলীগের নেতা রিগানের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সব আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ দিকে শত ব্যস্ততার মধ্যেও আহত ছাত্রলীগের নেতা রিগানের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে আসায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান