বৃক্ষ রোপণসহ বিভিন্ন কর্মসূচিতে সচিব আবদুল হালিম
- আপলোড তারিখঃ
২৮-০৭-২০১৯
ইং
দর্শনার কেরুজ চিনিকলে দুই দিনব্যাপী এপিএ ও আইএপি-সংক্রান্ত সভা
দর্শনা অফিস:
দর্শনার কেরুজ চিনিকলে দুই দিনব্যাপী এপিএ ও আইএপি ২০১৯-২০ইং সংক্রান্ত আলোচনা সভার দ্বিতীয় দিনে ডিস্টিলারি অফিস উদ্বোধন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে কেরু অ্যান্ড কোম্পানীর ডিস্টিলারি বিভাগের অফিস উদ্বোধন করেন বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল (এফসিএ)। উদ্বোধন শেষে অফিসের আঙিনায় একটি গোলাপ জাম ও একটি কাজু বাদাম গাছ রোপণ করেন তাঁরা। পরে তাঁরা সকাল নয়টার দিকে কেরুজ স্কুল প্রাঙ্গণে একটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। সকাল সাড়ে নয়টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে দ্বিতীয় দফায় এপিএ ও আইএপি ২০১৯-২০ইং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পর কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ ইউনিয়নের সব নেতা-কর্মী শিল্প সচিব ও চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে একই স্থানে কেরুর ইক্ষু বিভাগের সব সিডিএ ও সিআইসিদের নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব জিয়াউর রহমান খান, উপসচিব আনোয়ার হোসেন, উপসচিব আবুল খায়ের, আ. রউফ খান (চিফ ডাইরেক্টর উৎপাদন ও প্রকৌশলী), মোশারফ হোসেন (সিডিআর), এনায়েত হোসেন (চিফ ইঞ্জিনিয়ার), কেরুজ ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আল আনসারী, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেন, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবীর, জগতী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জি এস মোর্শেদ ও কুষ্টিয়া রেনইউক মিলের ব্যবস্থাপনা পরিচালক আল-ওয়াদদ আমীন।
কমেন্ট বক্স