মেহেরপুরের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা
- আপলোড তারিখঃ
২৭-০৭-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএমকে (বার) বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক পৌর মেয়র আহম্মেদ আলী, আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম শাহ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নেতা সাজ্জাদ পারভেজ রাজা।
কমেন্ট বক্স