সভাপতি রাসেল ও সম্পাদক ইসরাফিল আলম
- আপলোড তারিখঃ
২৭-০৭-২০১৯
ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের সংগঠন রুসাকের কমিটির গঠন
সমীকরণ প্রতিবেদক:
রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (রুসাক) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরাতন কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করে বিদায় জানিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসরাফিল আলম। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ইকবাল অর্ণব, আসমা আক্তার, আজহার উদ্দিন ও মেহেদি হাসান রয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া উর্মি, সুবর্ণা রহমান, মামুনুর রশিদ, শাম্মি আক্তার ও জেরিন অনন্যা, কোষাধ্যক্ষ সোনিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক আনিকা ইসলাম, সুমন হোসেন, আফরান সুমন, আসলাম খান ও নুরুজ্জামান খান, প্রচার সম্পাদক হাসানুজ্জামান পলাশ এবং তৌফিক এলাহী। এ ছাড়া কমিটিতে শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। উল্লেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চুয়াডাঙ্গার ছাত্র-ছাত্রীদের সুসংগঠিত একটি ছাত্রসংগঠন রুসাক। যার মাধ্যমে প্রতি বছর বার্ষিক মিলনমেলা, শিক্ষার্থীদের ভর্তি সহযোগিতা, নবীণবরণ, মেধাবীদের বৃত্তি প্রদান, ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক কর্মকা- করে থাকে।
কমেন্ট বক্স