মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রতিপক্ষের হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০১৯ ইং
আলমডাঙ্গায় প্রতিপক্ষের হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
আলমডাঙ্গা অফিস: প্রতিপক্ষের হয়রানির প্রতিকার চেয়ে আলমডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ইউনুচ আলী মন্ডল ও আতিয়ার রহমান। গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের মৃত ইছাহাক আলী মন্ডলের ছেলে ইউনুচ আলী মন্ডল ও মৃত মজিবর রহমানের ছেলে আতিয়ার রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন। লিখিত বক্তব্যে ইউনুচ আলী মন্ডল ও আতিয়ার রহমান বলেন, তাঁরা ৪৭৬ নং খতিয়ানভুক্ত ৬০ বিঘা জমি পৈতৃকসূত্রে পান। ওই ৬০ বিঘা জমির মধ্যে ইউনুচ এবং আতিয়ারের পিতা ইছাহাক ও মজিবর রহমান উভয়ে মিলে ৫০ বিঘা জমি ক্রয় করেন। বাকি ১০ বিঘা জমি অপর প্রতিপক্ষ শরিফের মাতা ক্রয়সূত্রে পান। ওই ৫০ বিঘা জমি প্রায় ৬০ বছর ধরে ইছাহাক ও মজিবর এবং পরবর্তীতে তাঁদের ওয়ারেশগণ ভোগদখল করে আসছেন। ২০১৯ সালে শরিফ ও তহুরা গং তাঁদের ১০ বিঘা জমির সঙ্গে আরও ৭ বিঘা জমি নিজের বলে দাবি করেন। এ দাবি করার একপর্যায়ে তাঁরা অতিরিক্ত ওই ৭ বিঘা জমি জোরপূর্বক দখল করতে গেলে ইউনুচ ও আতিয়ার গং তাঁদের বাধা প্রদান করতে যান। সে সময় শরিফ ও তহুরা গং তাঁদের মারধর করাসহ প্রাণনাশের হুমকি দেন। এভাবে অবৈধভাবে তাঁরা অতিরিক্ত ৭ বিঘা জমি জোরপূর্বক দখল করে নেন। একপর্যায়ে বাধ্য হয়ে ইউনুচ ও আতিয়ার গং আদালতের আশ্রয় নেন। আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন ইউনুচ-আতিয়ারের পক্ষে যায়। সে সময় শরিফ ও তহুরা গং বিবদমান জমিসহ অন্যান্য দাগ মিলে পৃথক একটি মিথ্যা মামলা দায়ের করেন। একপর্যায়ে আদালত উভয় পক্ষের কাগজপত্র দেখে ইউনুচ-আতিয়ারের পক্ষে রায় প্রদান করেন। শান্তি-শৃঙ্খলার স্বার্থে ইউনুচ-আতিয়ার পক্ষ স্থানীয়ভাবে এবং আলমডাঙ্গা থানায় একাধিকবার সালিস বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করেন। সে সব সালিসেও শরিফ-তহুরা পক্ষ তাদের পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সালিসকারীরা ইউনুচ-আতিয়ারের পক্ষে রায় দিয়েছেন। এমতাবস্থায় শরিফ ও তহুরা গং রহুল আমিনের পানের বরজ দখল করে আগুন ধরিয়ে দিয়ে থানায় ইউনুচ-আতিয়ারের পক্ষের লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করা হয়েছে। পানবরজ দখল করে আগুনে পোড়ানোর ঘটনায় রহুল আমিন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। সে মামলায়ও পুলিশ ইউনুচ-আতিয়ার গং-এর পক্ষে প্রতিবেদন দাখিল করে। সে সময় শরিফ-তহুরা গং নতুন করে ষড়যন্ত্র করে ইউনুচ-আতিয়ার পক্ষের দখলে থাকা জমিতে একটি ছাপরা তৈরি করে আগুন ধরিয়ে দিয়ে প্রতিপক্ষ অর্থাৎ ইউনুচ-আতিয়ার পক্ষের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। সাংবাদ সম্মেলনের মধ্যমে শরিফ-তহুরা পক্ষের হয়রানির হাত থেকে রক্ষা ও পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি নিরঙ্কুশ ভোগদখল পেতে পুলিশ প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ইউনুচ আলী ও আতিয়ার রহমান।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান