মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় এমপি টগরের সুস্থতা কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০১৯ ইং
আন্দুলবাড়ীয়ায় এমপি টগরের সুস্থতা কামনায় দোয়া
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান, সাবেক ইউপি মেম্বার আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, সাবেক যুবলীগের নেতা শেখ ফিরোজ আহাম্মেদ, এসএম আশরাফুজ্জামান টিপু, হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ সভাপতি তানভীর আহাম্মেদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। এ দিকে সাংসদ হাজি আলী আজগার টগরের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ দোয়া অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবু জাফর, মির্জা হামিদুর রহমান শিলন, বিল্লাহ হোসেন, শেখ শহিদুল ইসলাম, শেখ ফিরোজ আহাম্মেদ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন প্রমুখ। এ সময় বিদ্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুস সামাদ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান