মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারাদেবী ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০১৯ ইং
তারাদেবী ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় তারাদেবী ফাউন্ডেশন আলমডাঙ্গা কার্যালয় থেকে আটজন প্রতিবন্ধীর মধ্যে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার প্রদান করা হয়। ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিটের সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজম, অধ্যক্ষ জামসিদুল হক মুনি ও শিক্ষক আতিয়ার রহমান মুকুল। ফাউন্ডেশনের সদস্য সোহেল রানা শাহিনের উপস্থাপনায় এ সময় বক্তব্য দেন কাউন্সিলর শরিফুল ইসলাম রেফাত, নেছার আহমেদ প্রিন্স, বিজেস কুমার রমেকা লাল্লী, শফিউল হক মিল্টন ও গোলাম সরোয়ার শামিম।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান