মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চেয়ারম্যান ও ইউএনওকে স্কাউটের ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০১৯ ইং
চেয়ারম্যান ও ইউএনওকে স্কাউটের ফুলেল শুভেচ্ছা
আলমডাঙ্গায় স্কাউট দল গঠন ও পরিচালনা-সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব স্কাউট লিডারদের দল গঠন-সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজান নিতু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামসুজ্জোহা, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন ও জেলা স্কাউটসের সম্পাদক আব্দুল হান্নান। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হকের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল আজম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোনাহার ম-ল, প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, মশলেম উদ্দিন, আব্দুল হান্নান, আশাবুল হক, মোছা. সোহেলী খাতুন, উপজেলা স্কাউটের সম্পাদক নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাদ আহম্মদ, রশিদ আলীম, আক্তারুজ্জামান, আলম হোসেন, সাহিনুর খাতুন, নাজনীন বানু, হাফিজুল হক, আব্দুর রাজ্জাক, মোল্লা ফেরদৌস, আহসান হাবিব, মোক্তার হোসেন, মহাদেব সাহা, লুৎফর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা। সভায় উপজেলা স্কাউটের পক্ষ থেকে নবাগত উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান