মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ওস্তাদ টাবলুর প্রয়াণে স্মরণ সভা

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০১৯ ইং
মেহেরপুরে ওস্তাদ টাবলুর প্রয়াণে স্মরণ সভা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গুণী শিল্পী, জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের ওস্তাদ এখলাছুর রহমান টাবলুর প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, বর্তমান শিল্পকলা একাডেমির সহসভাপতি মফিজুর রহমান মফিজ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন, ওস্তাদ মরহুম এখলাছুর রহমান টাবলুর মেয়ে ওয়াহিদা রহমান পিংকী প্রমুখ। এর আগে শিল্পকলা একাডেমিতে রাখা শোক বইয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। পরে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতামত ব্যক্ত করে শোক বইয়ে স্বাক্ষর করেন।


কমেন্ট বক্স