মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০১৯ ইং
আলমডাঙ্গায় আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সদরউদ্দিন ভোলা। সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম, আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, নজরুল ইসলাম, নুরুল ইসলাম নুরু, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রোকন, আবু সাইদ পিন্টু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, বাড়াদী ইউপির সচিব সোহরাব উদ্দিন, ভিডিপি কর্মকর্তা রওশন আরা, পিআইও এনামুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মাহতাব উদ্দিন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান