মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০১৯ ইং
ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা
মেহেরপুরের আমঝুপিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানাসহ সাত দিনের জেল প্রদান করা হয়েছে। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মেডিকেল অফিসার সজিব উদ্দিন স্বাধীন মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। মেডিক্যাল অফিসার সজিব উদ্দিন জানান, আমঝুপির সামিউল টাওয়ারের ২য় তলা ভাড়া নিয়ে এম এ হান্নান নামের এক ভুয়া চিকিৎসক সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছেন। সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন উচ্চক্ষমতা সম্পন্ন ইনজেকটেবল অ্যান্টিবায়োটিক, লিফলেট, প্রেসক্রিপশন প্যাড, রোগীর স্লিপসহ বিভিন্ন প্রকার যন্ত্রপাতি পাওয়া যায়। তিনি পিচ ব্লেড নামের এক ইউনিভার্সিটি থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রির সনদ ম্যানেজ করেন এবং ন্যাশনাল অ্যাল্টারনেটিভ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে নিবন্ধন নেন। যা চিকিৎসকদের সনদ দেওয়ার জন্য বৈধ প্রতিষ্ঠান নয়। চিকিৎসকদের একমাত্র লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান বিএমডিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, ভুয়া সনদ নিয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর অপরাধে এম এ হান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের জেল দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় তাঁকে দ- দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান