যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা
- আপলোড তারিখঃ
২১-০৭-২০১৯
ইং
মেহেরপুর গাংনীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি খোকনের মতবিনিময়
গাংনী অফিস:
গাংনীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন। গতকাল শনিবার দুপুরে সংগঠনটির আঞ্চলিক মুক্তিযোদ্ধা কার্যালয় বামন্দীতে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। মতবিনিময় সভায় বক্তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধার যাতে আর বৈষম্য ও বঞ্চনার শিকার না হন, সে জন্য সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ^াস, মুক্তিযোদ্ধা নুরুল হুদাসহ ডি শ্রেণিভুক্ত মুক্তিযোদ্ধারা।
কমেন্ট বক্স