ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প ৩ ও ৪ আগস্ট অনুষ্ঠিত হবে
- আপলোড তারিখঃ
২১-০৭-২০১৯
ইং
দর্শনা অফিস:
‘ধনী-গরীব বুঝি না, সকলেই পাবে উন্নত স্বাস্থ্যসেবা’ স্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দর্শনায় ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা রেলবাজারের রুস্তম আলী সুপার মার্কেটের ২য় তলায় গোলাম ফারুক আরিফের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৩ ও ৪ আগস্ট দর্শনা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠেয় ক্যাম্পে হৃদ্রোগ, অর্থপেডিক্স, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকেরা ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করবেন বলে প্রস্তুতিমূলক সভা থেকে জানানো হয়।
এবারের ইন্দো-বাংলা আন্তর্জাতিক ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেবেন কলকাতার রুবি হাসপাতালের পক্ষে ডা. কুমার দ্বীপ (এমবিবিএস, মেডিসিন কনসালটেন্ট), ডা. কৌশিক ঘোষ (এমবিবিএস, ফিজিসিয়ান ও মেডিসিন কনসালটেন্ট), ডা. শংখদ্বীপ পরামাণিক (এমবিবিএস, কার্ডিওলজিস্ট), ডা. দিপাঞ্জন ভদ্রা (এমবিবিএস, অর্থপেডিক্স কনসালটেন্ট), ডা. স্বর্ণালী দত্ত (এমবিবিএস, গাইনি কনসালটেন্ট), ডা. নাজমুল ইসলাম (এমবিবিএস, কার্ডিওলজিস্ট) ল্যাব এইড, ঢাকা।
এ ক্যাম্পেইনে যারা চিকিৎসাসেবা নিতে আগ্রহী, তাদের ২২ জুলাইয়ের মধ্যে প্রেসক্রিপশনের ফটোকপিসহ নাম রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
কমেন্ট বক্স