টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ
- আপলোড তারিখঃ
২০-০৭-২০১৯
ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করেছে। গতকাল শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় টুঙ্গীরপাড়া কমপ্লেক্স মসজিদের পেশ ইমামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, শরিফুল ইসলাম রিফাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান কালু, ইমরান আহমেদ বিপ্লব, তাফসির আহমেদ লাল, শরীফ হোসেন, সৈয়দ ফরিদ আহমেদ, মাফিজুর রহমান মাফি, আনিসুর রহমান, আসাদুজ্জামান সবুজ, আবু তাহের, আব্দুল আলীম, কবির হোসেন, আব্দুর রহিম, খায়রুল ইসলাম, আব্দুস সামাদ ও আশরাফুজ্জামান নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন। -(বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স