মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জোহালার বসতবাড়ি থেকে ল্যাপটপ-মোবাইল চুরি

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০১৯ ইং
জোহালার বসতবাড়ি থেকে ল্যাপটপ-মোবাইল চুরি
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গা উপজেলার জেহালার এক বাড়ি থেকে গভীর রাতে একটি ল্যাপটপ, একটি স্মার্টফোনসহ ৬৫ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার জেহালা গ্রামের সালাম আলীর ছেলে ও কলেজছাত্র শুভ প্রতিদিনের ন্যায় রাতের কাজ সেরে রাত ১২টার দিকে নিজের ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাত তিনটার দিকে ঘুম ভাঙলে দেখে ঘরের জিনিসপত্র এলোমেলো ও দরজা খোলা। পরে সে দেখে তার ব্যবহৃত ল্যাপটপ, ৪৩ হাজার টাকা ও একটি ভিভো মোবাইল ফোন চুরি হয়ে গেছে। এ ঘটনায় শুভ আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান