মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ আমজাদ গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০১৯ ইং
জীবননগরে ফেনসিডিলসহ আমজাদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আমজাদ শেখ (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে জীবননগর কাশিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আমজাদ শেখ জীবননগর উপজেলার দেহাটি মসজিদপাড়ার মৃত বদল শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেন ফোর্স জীবননগর উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালান। এ সময় তিনি দেহাটি মসজিদপাড়ার মৃত বাদল শেখের ছেলে আমজাদ শেখকে গ্রেপ্তার করেন। তাঁর দেহ তল্লাশি করে দশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা করে তাঁকে থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান