মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতিডাঙ্গায় আইনশৃঙ্খলাবিষয়ক আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০১৯ ইং
নতিডাঙ্গায় আইনশৃঙ্খলাবিষয়ক আলোচনা সভা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের উদ্যোগে নতিডাঙ্গায় আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নতিডাঙ্গা বাজারের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাড়াদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্লভপুর ফাঁড়ির ইনচার্জ ছানোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। এ সময় ফাঁড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশে জানানো হয়, ‘বর্তমানে কিছু ব্যক্তি রাতের আঁধারে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এমনকি ইতিপূর্বে চুরি-ডাকাতির মতো ভয়ানক ঘটনা বিভিন্ন এলাকায় সংঘটিত হয়েছে। এ কারণে রাতে কোনো অপরিচিত ব্যক্তি এলাকায় ঘুরাঘুরি করলে তাকে আটকে পরিচিতি জেনে তারপর ছাড়বেন। আর সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবগত করবেন। আপনাদের এলাকায় গ্রাম পুলিশের পাশাপাশি এলাকার কিছু সচেতন ব্যক্তি গ্রামে প্রতিদিন ১০ জন করে পাহারা দেবেন। এতে চুরি ও ডাকাতির হাত থেকে জনসাধারণকে সহজেই রক্ষা করা যাবে।’


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান