মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র জিপু চৌধুরী

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০১৯ ইং
কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র জিপু চৌধুরী
চুয়াডাঙ্গা পলাশপাড়া-বনানীপাড়ায় ৪ কি.মি. রাস্তা পিচকরণ বিশেষ প্রতিবেদক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডির সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের (ইউজিআইআইপি-৩) অর্থায়নে চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের সামনে থেকে পলাশপাড়া, বুদ্ধিমানপাড়া, বনানীপাড়া হয়ে আফজালের গলি পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা পিচকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোছা. শাহিনা আক্তার রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সংশ্লিষ্ট প্রকল্পের উপসহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা সীমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, ঠিকাদারি প্রতিষ্ঠান এমটি ডিসি-এমআরসির স্থানীয় প্রতিনিধি রাজা, স্থানীয় মুরব্বি হাজি আফসার উদ্দীন, ওমর আলী ম-ল, রবি মাস্টার, বকুল, স্বেচ্ছাসেবক লীগের নেতা শরিফুল ইসলাম তোফান, আল ইমরান, ছাত্রলীগের নেতা মো. জাহাঙ্গীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় প্রকল্পের সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা রুহুল আমিন। পিচকরণ কার্যক্রম চলাকালে পৌর মেয়র নিজে উপস্থিত থেকে কাজের গুণগত মান যাচাই করেন। তিনি ভুক্তভোগী এলাকাবাসীদের এ কাজ বুঝে নিতে আহ্বান জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান