মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহ বাসস্ট্যান্ডে অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান, জনদুর্ভোগ

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০১৯ ইং
হাসাদাহ বাসস্ট্যান্ডে অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান, জনদুর্ভোগ
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের বাসস্ট্যান্ড অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠান। এতে করে যানবাহন ও জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বাসস্ট্যান্ডের সামনের জায়গা দখল করে হোটেল, ফলের দোকান ও পোল্ট্রির দোকান গড়ে উঠেছে। অবৈধভাবে জায়গা দখল করে মইদুল, বিপ্লব ও রাজীব ফলের দোকান এবং মধু চায়ের দোকান দিয়েছেন। রাস্তার অপর দিকের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছেন হোটেল মালিক শরিফুল ইসলাম ও রবি এবং আজান ও মনির পোল্ট্রির ব্যবসা করছেন। এতে স্থানীয় ব্যক্তিদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা দ্রুত সমাধানের জন্য জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যক্তিরা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান