দক্ষ হয়ে বিদেশ গেলে বেশি উপার্জন হবে
- আপলোড তারিখঃ
০৮-০৭-২০১৯
ইং
আলমডাঙ্গায় জহুরা টেকনিক্যাল স্কুলের উদ্বোধনকালে অধ্যক্ষ কামরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক:
দেশের বেকারত্ব ঘুচানোর জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারণ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনবলের রয়েছে ব্যাপক চাহিদা। তা ছাড়া কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন যুবক নিজেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। অদক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যেয়ে একজন যুবক যে অর্থ উপার্জন করছেন, দক্ষ হিসেবে গেলে তার থেকে কয়েকগুণ বেশি উপার্জন করতে পারবেন। চাকরি সহজে হারানোর ভয় থাকে না, অমর্যাদাকর কাজও করতে হয় না। তাই আমাদের দক্ষ জনবল তৈরি করতে হবে। আলমডাঙ্গার রুইতনপুর জহুরা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামে জহুরা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুলের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় আড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন ও চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার ইমরুল কাদির। স্কুলের পরিচিতি ও ভবিষ্যৎ কর্মকা- নিয়ে একটি উপস্থাপনা পেশ করেন স্কুলের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহজাহান আলম। এ সময় এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানে ওয়েল্ডিং, প্লাম্বিং, পাইপ ফিটিংস, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও ড্রাইভিং কাম অটোমেকানিক্স কোর্সে ছাত্রদের ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স চলবে।
কমেন্ট বক্স