মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রেনে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ট্রেনে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জে ট্রেনের নিচে মাথা দিয়ে শুকুর আলী (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার ভোরে স্থানীয় লোকজন রেললাইনের পাশে ছিন্ন-বিচ্ছিন্ন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামের দাউদ সর্দারের ছেলে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। স্থানীয় লোকজন জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদূরে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে রেললাইনের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত যুবকের ছোট ভাই চান আলী জানান, ‘বেশ কিছুদিন ধরে আমার ভাই শুকুর আলী উদাসীন থাকতেন। এ ছাড়া কয়েক দিন হলো বাড়িতে ফেরেননি তিনি। পরে খবর পেয়ে নীলমণিগঞ্জের রেললাইনের পাশে লাশ দেখে আমার ভাইকে শনাক্ত করি।’ চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, খবর পেয়ে পরিবারের লোকজন এসে শুকুর আলীর লাশ শনাক্ত করেন। শুকুর আলীর লাশ ময়নাতদন্তের জন্য জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জালাল জানান, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেছি।’


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান