দর্শনা সরকারি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৭-০৭-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনা সরকারি কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা সরকারি কলেজের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনসুর বাবু, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক মফিজুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহসম্পাদক আব্দুল মান্নান খাঁন, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম ও তরিকুল ইসলাম।
কমেন্ট বক্স