মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০১৯ ইং
মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
মেহেরপুর অফিস: মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, জাতীয় শোক দিবস পালন ও বিভিন্ন কাউন্সিলের আয়োজনসহ বিভিন্ন বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিঙ্গাপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোবহান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান, ওয়াসিম হোসেন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফ শাহ, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহফিজুর রহমান পোলেন প্রমুখ। বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কাউন্সিলের আয়োজন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান