মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দিন-দুপুরে মোটরসাইকেল চুরি!

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০১৯ ইং
জীবননগরে দিন-দুপুরে মোটরসাইকেল চুরি!
জীবননগর অফিস: জীবননগরে দিন-দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর শহরের পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির মালিক দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম জানান, ‘আমি বুধবার দুপুরে আমার ব্যবহৃত কালো-লাল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে রেখে একটি কাজে যায়। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি আমার গাড়িটি (চুয়াডাঙ্গা-ল-১১-৪০৩৯) হারিয়ে গেছে। এ ব্যাপারে আমি জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’ এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, পশু হাসপাতালের সামনে যে মোটরসাইকেল চুরি হয়েছে এ বিষয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান