মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পিটিআইয়ের সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০১৯ ইং
পিটিআইয়ের সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কমলাপুর প্রাইমারি টিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় পিটিআইয়ের হলরুমে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কমলাপুর পিটিআই ইন্সট্রাক্টর আলাউদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন কমলাপুর পিটিআই সুপার মোল্লা শহীদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী সুপার আব্দুল মান্নান, ইন্সট্রাক্টর মো. আরিফ, মুন্সী শহিদুল ইসলাম ও হারুন অর রশিদ। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন খান মোহাম্মদ জামিরুল ইসলাম জামিল, আমিনুল ইসলাম, শিউলী খাতুন, আমানত আলি, ওয়াসিম আলি, সেলিম, মশিয়ার, রবিউল ইসলাম, ফরিদ হোসেন, আব্দুস সালাম, আওয়াল, শাফায়েত, ঝন্টু, সোনিয়া, লাবনি, মাজেদা, শাফিয়া, জুয়েল, আলিম, সেলিম, আবু বকর সিদ্দিক, আখি তারা, নাছিমা, ইমাজ, আব্দুস সালাম, কবরি, সাবিনা, কবিতা, পুবন, জিনিয়া, নাজমা, নাহিদা প্রমুখ।
 


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান