মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌরসভায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০১৯ ইং
আলমডাঙ্গা পৌরসভায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভায় ২০১৯-২০ইং অর্থবছরের জন্য ৮১ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ১ শ ৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় পৌরসভার হলরুমে পৌর মেয়র হাসান কাদির গনু আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজি মীর শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, পৌরসভার প্যানেল মেয়র সদরদ্দিন ভোলা ও পৌর সচিব রাকিবুল ইসলাম। পৌর কর্মচারী হাফিজুর রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. অমল কুমার বিশ্বাস, কাঁচা বাজার সমিতির সভাপতি ইউসুফ আলী, পৌর কাউন্সিলর আলাল উদ্দিন, জহুরুল ইসলাম স্বপন, জাহিদুল ইসলাম, সামছাদ রানু, কল্পনা খাতুন, নুর জাহান বানু, কাজী আলী আসগর সাচ্চু, মামুনুর রশিদ হাসান, ফারুক হোসেন, সুশিল কুমার ভৌতিকা, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী মৃধা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান