
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন বরিষাট গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন মাগুরার শ্রীপুর উপজেলার বশিরহাট পুর্বপাড়া গ্রামের দুঃখি মামুন খোন্দকারের ছেলে মোঃ মিরাজ খন্দকার (৬৫) ও বারইপাড়া গ্রামের এজের আলী শেখের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৪৬)। র্যাব তাদের দেহ তল্ল¬াশী করে ২২০পিস ইয়াবা, মাদক বিক্রির ১১,৮৭৫/- টাকা এবং ০২টি মোবাইলসেট উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৩ (খ) ধারায় মামলা করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন