দর্শনায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
২৬-০৬-২০১৯
ইং
দর্শনা অফিস:
পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে দর্শনা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্যালেন মেয়র রবিউল হক সুমন। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক সাজেদা আক্তার, বাংলাদেশ পৌরসভা অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, আলমডাঙ্গা পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আলী, সাধারণ স¤পাদক সিরাজুল ইসলাম, জীবননগর পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবরক্ষক আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌর অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম, দর্শনা পৌর কর নির্ধারক সরওয়ার হোসেন, কর আদায়কারী আরিফিন হোসেন, প্রধান সহকারী রুহুল আমিন এবং পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সব কার্যনির্বাহী সদস্য ও কর্মকর্তা-কর্মচারী। সভায় সব কর্মকর্তা কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি পালনের ঘোষণা দেন। আলোচনা সভা পরিচালনা করেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
কমেন্ট বক্স