দর্শনায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্র গুরুতর জখম
- আপলোড তারিখঃ
২৬-০৬-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনা কলেজ মাঠে খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাসু নামের এক যুবকের হাতে রনি (১১) নামের এক স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত রনি দর্শনা পৌর এলাকার ইসলামবাজারের সিরাজুল ইসলামের ছেলে। জানা গেছে, গতকাল বিকেলে দর্শনা সরকারি কলেজ মাঠে খেলা চলছিল। এ সময় রনি সেখানে খেলা দেখতে যায়। খেলা দেখার একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাসু নামের এক যুবক স্কুলছাত্র রনিকে মাথায় তুলে মাটিতে আঁচড়ে ফেলেন। এতে রনি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত রনিকে চিকিৎসকের নিকট নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। রনির পরিবারের পক্ষ থেকে জানা যায়, রনির ডান পা ভেঙে গেছে।
কমেন্ট বক্স