দীপ্তিময়ী জামানকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়
- আপলোড তারিখঃ
২৫-০৬-২০১৯
ইং
দর্শনা পৌর প্রবীণ কমিটির পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামানকে দর্শনা পৌর প্রবীণ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশারফ হোসেনের নেতৃত্বে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ সংক্ষিপ্ত মতবিনিময়ের আয়োজন করা হয়। মতবিনিময়কালে প্রবীণ কমিটির কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশারফ হোসেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীণদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান এবং সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্রবীণ কমিটির সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আকমত আলী বিশ্বাস, উপদেষ্টা খালেকুজ্জামান, নির্বাহী সদস্য খালিদ বিন আব্দুল কাদের, হাবিবুর রহমান, উপসমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স