মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩৭১ জন উত্তীর্ণ : আজ লিখিত পরীক্ষা

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০১৯ ইং
৩৭১ জন উত্তীর্ণ : আজ লিখিত পরীক্ষা
মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন কারও প্ররোচনার ফাঁদে পা দেবেন না : এসপি মোস্তাফিজুর রহমান মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। এতে ৩৭১ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছেন। শারীরিক মাপ ও প্রাথমিক পরীক্ষা শেষে গতকাল সোমবার বিকেলে চূড়ান্ত তালিকা করেন পুলিশ সুপার। বেশ কয়েক দিন থেকেই স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে যোগ্য এবং মেধাবীদের বিনা টাকাই চাকরি হবে বলে ঘোষণা দিয়ে আসছেন পুলিশ সুপার। প্রাথমিক বাছাই শেষে এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। এ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে মেহেরপুর জেলা থেকে ৯ জন পুরুষ ও ৯ জন মহিলা কনস্টেবল পদে নিয়োগ পাবেন। মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) বলেন, লিখিত পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী ৩৭১ জনের মধ্যে পুরুষ ৩৩০ জন ও নারী ৪১ জন। আজ মঙ্গলবার এ সব প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হবে। মেহেরপুর সরকারি কলেজে পরীক্ষা শুরু হবে বেলা তিনটায়। নিয়োগের বিষয়ে তিনি আরও বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কারও প্ররোচনার ফাঁদে পা না দিতে তিনি সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁর পরিবারের প্রতি আহ্বান জানান। লিখিত ও মৌখিক পরীক্ষায় যাঁরা সর্বোচ্চ নম্বর পাবেন, তাঁদের চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। বাছাই পর্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, জামাল আল নাসেরসহ পুলিশের কর্মকর্তারা। এদিকে, পুলিশ কনস্টেবল পদে নিয়েগ পাওয়ার আশায় জেলার কয়েক হাজার প্রার্থী মেহেরপুর পুলিশ লাইনসে উপস্থিত হন। তাঁদের মধ্যে নারী প্রার্থীদের সংখ্যা ছিল খুবই কম।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান