মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০১৯ ইং
দর্শনায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা
দর্শনা অফিস: ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানে দর্শনায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে দর্শনা কেরুজ ক্লাব মাঠ প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কেরু এন্ড কোম্পানীর বিভিন্ন শাখার শ্রমিকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক সেবনের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মাদকমুক্ত করতে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা ও দায়িত্ব দিয়েছেন। এ ধারাবাহিকতায় প্রশাসনের অন্যান্য বিভাগের মতো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দর্শনা জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের প্রভাব অনেক বেশি। এস এম জাফরুল আলম আরও বলেন, ‘আপনাদের বুঝতে হবে, মাদক সেবন ও মাদক ব্যবসা আমাদের দেশ, সমাজ, পরিবার ও ব্যক্তিগত জীবনে কতটা ক্ষতি করে। মুষ্টিমেয় কয়েকজন মাদক ব্যবসায়ী দেশের যুবসমাজকে ধ্বংস করছে।’ এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরুন নবী, সিপাহী আলতাফ হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান