মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরুজ চিনিকলের মাসুদ সভাপতি নির্বাচিত

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০১৯ ইং
কেরুজ চিনিকলের মাসুদ সভাপতি নির্বাচিত
বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ওয়াসিম রয়েল: দেশের ১৫টি চিনিকল ও কুষ্টিয়া রেইন ইউক সমন্বয়ে গঠিত বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজশাহী চিনিকলের গেস্টহাউজে দেশের সব চিনিকলের সভাপতি, সম্পাদক, সহসভাপতি, সহসাধারণ সম্পাদক ও সকল ওয়ার্ড সদস্যরা গোপন ব্যালেটের মাধ্যমে ভোট প্রয়োগ করেন। এর আগে সভাপতি পদে কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ চিনিকল ফেডারেশনের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ১৫৩ ভোটের অনুকুলে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে পঞ্চগড় চিনিকলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মাছ প্রতীকে ৯১টি ভোট পেয়ে নির্বচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী পাবনা চিনিকলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল মোমবাতি প্রতীকে ৬২টি ভোট পান। তবে চিনিকল ফেডারেশনের ৩৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ব্যক্তিরা বাকি ৩৩টি পদের অনুকুলে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এদিকে কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে দর্শনা কেরুজ গেস্টহাউজে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের উদ্যোগে ফুলের সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) ফিদা হাসান বাদসা, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ার কবির, মহাব্যবস্থাপক প্রশাসন দীলিপ কুমার, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক খবির উদ্দিন, সদস্য বাবর আলী, শরিফুল ইসলামসহ ইউনিয়নের সব সদস্য, শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তানরা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান