সাধুহাটিতে গরু চোরকে গণধোলাই!
- আপলোড তারিখঃ
১৩-০৬-২০১৯
ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটির রাঙ্গিয়ারপোতায় কৃষকের বাড়ি থেকে গরু চুরির সময় এক চোরকে আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। গত সোমবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাতে উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের নূর মুহাম্মদের গোয়ালে ঢুকে গরু খোলার সময় একই গ্রামের আমির হোসেনকে (৩০) হাতেনাতে আটক করে নুর মুহাম্মদ। পরে তাঁকে গণধোলাই দেয় গ্রামবাসী।
কমেন্ট বক্স