মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০১৯ ইং
চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র’র মহাপরিচালক সরদার আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জনপ্রিয় দৈনিক ‘সময়ের সমীকরণ’ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অমিতাভ মীর এবং সাংবাদিক, কবি ও ছড়াকার এম এ মামুন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র’র সৃজনশীল সাহিত্য চর্চা ও বিভিন্ন সামাজিক কাজের প্রসংশা করে প্রধান অতিথি বলেন, ‘চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র থেকে যে একদল সাহিত্য প্রেমী বিভিন্ন বয়সের তরুণ শব্দ বিপ্লবের স্লোগান নিয়ে সাহিত্য দিয়ে সমাজ বদলানোর বিপ্লবে নেমেছে, তা সত্যি চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গণে এক নতুন বিপ্লব। আমার বিশ্বাস প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গার মানুষের কথা বলবে।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রর উপ-পরিচালক কবি বকুল আহমেদ, কবি জাহিদ নাভেদ, সম্পাদক সুমন ইকবাল, কবি দিপু মতিয়ার, জহির আহমেদ, সূর্য আহমেদ, মাহমুদুল হাসান রাতুল, সোলাইমান হকসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেনে চর্চায়ন সম্পাদক কবি দিপু মতিয়ার।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান