শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

`15781709_388523594820080_2864067480103335_n`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের সিএসআর অ্যাকটিভিটিজের পক্ষ থেকে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্ট্যান্ডার্ড ব্যাংক চুয়াডাঙ্গা শাখা কার্যালয় বাদুরতলার জোয়ার্দ্দার টাওয়ারে বিতরণ অনুষ্ঠিত হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের সিএসআর অ্যাকটিভিটিজের আওতায় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জাহিদ ফ্লাওয়ারস মিলের স্বত্ত্বাধিকারী জাহিদ হাসান জোয়ার্দ্দার, হাসান ফ্লাওয়ারস মিলের স্বত্ত্বাধিকারী জমি-উল হাসান জোয়ার্দ্দার, পদ্মা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার ছানোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার কামরুজ্জামান, অফিসার মশিউর রহমান টিপু, সাইফুর রহমান, মশিউর রহমান প্রমূখ। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় জীবননগর মুক্তিযোদ্ধা সংসদে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ উপজেলার ১৬২জন মুক্তিযোদ্ধারে মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলার আবুল কাশেম, আফতাব হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বাহার উদ্দিন, সুজা উদ্দিন, দলিল উদ্দিন দলু, আঃ কাদের, মোজাফফার আলী, মোতালেব হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার বদরউদ্দিন।



কমেন্ট বক্স
notebook

ভোজ্যতেলের ঊর্ধ্বগতিতে নিয়ন্ত্রণহীন বাজার