মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০১৯ ইং
জীবননগরে স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
জীবননগর অফিস: জীবননগরে তিন দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও সমৃদ্ধি কর্মসূচি সীমান্ত ইউনিয়নের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কনসালটেন্ট ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য পরিদর্শকদের প্রশিক্ষণের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়কারী আশরাফুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের স্বাস্থ্য সহকারী ফারজানা, আ. রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের লিটন মিয়া।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান