মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এতিম শিশুদের সাথে ফটোগ্রাফারদের ইফতার

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০১৯ ইং
এতিম শিশুদের সাথে ফটোগ্রাফারদের ইফতার
চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বিশেষ প্রতিবেদক: রমজানে এতিম শিশু ও মাদ্রাসা ছাত্রদের সঙ্গে ইফতার করেছেন চুয়াডাঙ্গা জেলার ফটোগ্রাফারদের একমাত্র সংগঠন চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটি’র সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরোজগঞ্জের শাহাপুরে হাজী উসমান রাবেয়া ক্যাডেট স্কিম মাদ্রাসায় এ আয়োজন করে সংগঠনটি। ইফতারের আগে সিপিএস সদস্যরা উপস্থিত থেকে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের খাবারে ছিল খেজুর, শসা, আপেল, লিচু, কলা, তরমুজ, পেয়ারা, চপ, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, ফ্রুট ড্রিংকস ইত্যাদি। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশের জন্য ও সিপিএস’র সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়। হাজী ওসমান রাবেয়া ক্যাডেট স্কিম মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা মো. মুদ্দাসির হুসাইন এ দোয়া পরিচালনা করেন। এ আয়োজনে অতিথি হিসাবে অংশ নেন সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিন্টু, দৈনিক সময়ের সমীকরণ’র বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েত, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, প্রতিনিধি ইকরামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিপিএস’র সভাপতি সাংবাদিক হুসাইন মালিক, সহ-সভাপতি সিহাব রানা, আমির হোসেন রাজীব, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অমিদুল হাসান অমি, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ার পারভেজ, সদস্য সচিব ইসমাইল হোসেন, সদস্য আহসান হোসেনসহ সকল পর্যায়ের সদস্যরা। উল্লেখ্য, গত বছর (২০১৮ সাল) রমজান মাসে চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেন সিপিএস সদস্যরা। সেই অনুষ্ঠানে তৎকালিন ডিসি-এসপিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান