মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০১৯ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বুধবার দামুড়হুদা ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান