মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বোরো ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় বোরো ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ করার জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি, ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে কৃষকদের কৃষি তালিকা হতে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে মাঠ থেকে প্রকৃত কৃষকদের সংগ্রহীত তালিকা থেকে লটারির মাধ্যমে কৃষকদের তালিকা নির্বাচিত করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াশীমুল বারী। এসময় চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, খাদ্য পরিদর্শক আনিসুর রহমান, জাহাঙ্গির হোসেনসহ উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৮৬ জন কৃষকের কাছ থেকে ২৮৬ মে. টন ধান ১ হাজার ৪০ টাকা মণ হিসেবে ক্রয় করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান