প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় তাঁরা সকলে একাট্টা
- আপলোড তারিখঃ
২২-০৫-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রত্যাশার মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক:
‘প্রতিবন্ধীরা আমাদের এই সমাজেরই অংশ। তারা বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। সরকার সমাজের পিছিয়ে পড়া এই সম্পদকে মূল ¯্রােতে নিয়ে আসার জন্য ইতিমধ্যে নানা ধরণের উদ্যেগ গ্রহণ করেছে। সরকারের উদ্যোগ বাস্তবায়নে ও প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় আমরা কাজ করছি এবং করে যাবো। এ কাজে জেলার একমাত্র সংগঠন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।’
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার চুয়াডাঙ্গা শহরের ওয়াপদাপাড়াস্থ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, ‘প্রতিবন্ধীরা পরিবার-সমাজ কিংবা রাষ্ট্রের গলগ্রহ নয়, নয় করুণার পাত্র। এই পৃথিবীতে তাদেরও কিছু দেয়ার আছে। যদি আমরা তাদের প্রতি সদয় হই এবং তাদের যদি আমরা একটু আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে গড়ে তুলি, তাহলেই চির অবহেলিত প্রতিবন্ধীরা খুঁজে পাবে তাদের দুর্লভ মানবজন্মের একটি গৌরবময় অধ্যায়। এ ক্ষেত্রে প্রত্যাশার সঙ্গে স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট।’
জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার নিখীল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার শাহ্, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল আহমেদ। এরআগে স্বাগত বক্তব্যে সাংগঠনিক কর্মকান্ড, পরবর্তী পরিকল্পনা ও বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতার কথা তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী শাহাব উদ্দীন আহমেদ।
কমেন্ট বক্স