মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রমজানে শসা চাষে লাভবান চাষী!

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০১৯ ইং
রমজানে শসা চাষে লাভবান চাষী!
মেহেরপুর অফিস: মেহেরপুরে এবার রমজানে শসা চাষ করে লাভবান হচ্ছে এলাকার চাষীরা। রমজান মাসে শসার ব্যাপক চাহিদা থাকায় প্রতিবছরই এই সময় শসার চাষ করে আসছে চাষীরা। এবার আবহাওয়া ভাল থাকায় শসার ফলনের পাশাপাশি বাজারে দামও ভালো পাচ্ছে চাষীরা। মেহেরপুর জেলার রঘুনাথপুর, পিরোজপুর, কাঁঠালপোতা, সোনাপুর, কাজীপুর, ধানখোলা, বারাদী অঞ্চলের বিস্তৃর্ণ জমিতে শসার চাষ হয়েছে। জমি থেকে প্রতি কেজি শসা এবার ১২-১৫ টাকা কেজি দরে বিক্রি করছে চাষীরা। ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করে এক বিঘা শসায় ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভের আশা চাষীদের। ঈদকে সামনে রেখে শসায় দাম ভাল পেয়ে খুব খুশি চাষীরা। চলতি মৌসুমে জেলায় ১ হাজার ২শ’ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে বলে জানা গেছে কৃষি বিভাগ সূত্রে। শসার চাহিদা থাকায় চাষীদের পাশাপাশি ব্যবসায়ীরাও মেহেরপুরের শসা কিনে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান জানান, নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সার, কীটনাশক প্রয়োগে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষক ও ব্যবসায়ীরা যাতে ক্ষতিকারক কেমিক্যাল মিশাতে না পারে তার জন্য সব সময় মাঠ পর্যায়ে মনিটরিং করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান