চুয়াডাঙ্গায় বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপলোড তারিখঃ
২০-০৫-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বাংলা টিভির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সাংবাদিক মানিক আকবরের সভাপতিত্বে গতকাল রোববার বিকাল ৪টায় এক বর্ণাঢ্য র্যালি শেষে চুয়াডাঙ্গা সরকারি বালিকা শিশু সদন প্রাঙ্গণে এতিম শিশুদের সাথে নিয়ে কেক কেটে বাংলা টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। র্যালি শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর সিদ্দিকুর রহমান, কালের কন্ঠের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মানিক আকবর ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। বাংলা টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মামুন মোল্লার সঞ্চালনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স