মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেন্সিডিল-মদসহ ভারতীয় মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৯ ইং
ফেন্সিডিল-মদসহ ভারতীয় মালামাল উদ্ধার
দামুড়হুদা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিজিবির অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার পৃথক সময়ে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্সরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা গ্রামের পাকা রাস্তার উপর হতে ২৩০০ জোড়া ভারতীয় ইমিটেশনের হাতের চুড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬৬ হাজার ৬শ’ টাকা। একইদিন শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট হতে ৬টি ভারতীয় প্যান্ট পিচ এবং ১০টি থ্রীপিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬২ হাজার টাকা। এদিকে, গতকাল শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট হতে ২টি ভারতীয় শাড়ি, ৮টি থ্রীপিচ এবং ৬টি প্যান্টপিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। অপরদিকে, শুক্রবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট হতে ১৮টি ভারতীয় শাড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। অন্যদিকে, গতকাল রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের মধু বাগান নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার ৮শ’ টাকা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান