মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুমারি নওদা দুর্গাপুরের রাস্তার কাজ বন্ধ : দুর্ভোগ

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৯ ইং
কুমারি নওদা দুর্গাপুরের রাস্তার কাজ বন্ধ : দুর্ভোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের নওদা দুর্গাপুর গ্রামের রাস্তার কাজ দীর্ঘ ৫ মাস আগে পাঁকাকরণের জন্য খনন করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন না হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় ওই গ্রামসহ পার্শবর্তী এলাকার হাজার হাজার মানুষ দীর্ঘদিন যাবত প্রায় বন্দী অবস্থায় জীবনযাপন করছেন। এছাড়া অত্র এলাকার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ পরিবহন চলাচল করতে পারছে না। এর ফলে কৃষকের উৎপাদিত ফসল বাজারে বিক্রয় করতে পারছে না। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় জনগণ বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা কাজ করছে না। দীর্ঘদিন ধরে রাস্তা খুড়ে রাখায় বৃষ্টির পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অতিসত্ত্বর এর প্রতিকার কামনা করছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান