মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিডির ট্যাক্স প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০১৯ ইং
আলমডাঙ্গায় বিডির ট্যাক্স প্রত্যাহারে দাবিতে মানববন্ধন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় নি¤œ আয়ের মানুষ বিড়ির উপর থেকে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর চুয়াডাঙ্গার পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় তারা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া কুটির শিল্প বিড়ি শিল্পের মাধ্যমে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে তাদের সংসার চালায়। বিড়ির মূল্য বৃদ্ধি করায় ভোক্তাগণের সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই থাকে। প্রতিবছর জুন-জুলাই মাস আসলেই বিড়ি শিল্পের সাথে জড়িত শ্রমিকরা আতঙ্কে থাকে। যে বিড়ি ১৫ বছর আগে ৩/৪ টাকা বান্ডিল পাওয়া যেত তার দাম করা হয়েছে ১৫ টাকা। অ্যান্টি টোবাকো অ্যালায়েন্স হচ্ছে ব্রিটিশ টোব্যাকোর দালাল, তারা প্রস্তাব দিয়েছে বিড়ি প্রতি প্যাকেট ৩৫ টাকা করতে হবে। নি¤œ শ্রেণীর মানুষ ৩৫ টাকা দরে কিভাবে বিড়ি ক্রয় করবে। মানববন্ধন থেকে বক্তারা প্রস্তাব করেন, বিড়ির উপর সকল কর প্রত্যাহার, ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, বিদেশি সিগারেট বাংলাদেশে বন্ধ করা, বিড়ি শিল্পকে ধ্বংসের পাঁয়তারা বন্ধ করা, বিড়ি যেন কম মূল্যে পাওয়া যায় সে ব্যবস্থা বজায় রাখা, বাংলাদেশে সিগারেট যতদিন থাকবে বিড়ি শিল্প ততদিন থাকবে, প্রতিবছর বাজেটে বিড়ি সিগারেটের কর বৈষম্য দূর করতে হবে। মানবন্ধন শেষে উপজেলা প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান