মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে পাচারকারীদের হাত থেকে দু’শিশু উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৯ ইং
কালীগঞ্জে পাচারকারীদের হাত থেকে দু’শিশু উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শিশু পাচারকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে দুই শিশু। গতকাল বুধবার সকালে মাঠে ছাগল চড়ানোর মঙ্গলপৈতা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুরা হলো, মঙ্গলপৈতা গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে মিলন হোসেন (৮) ও মনিরুল ইসলামের ছেলে রাজু হোসেন (৬)। এই দুই শিশু মঙ্গলপৈতা মাদ্রাসার ছাত্র। স্থানীয়রা জানায়, রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকায় গ্রামের মাঠে ছাগল চড়াতে যায় এই দুই শিশু। এরপর বস্তা হাতে দুইজন ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসে। তাদেরকে বিস্কুট খাওয়ার কথা বলে। এসময় শিশুরা বিস্কুট খেতে অস্বীকৃতি জানায়। এরপর শিশু রাজু হোসেনকে বস্তায় ভরার পর হাত-পা বেঁধে মিলনকে বস্তায় ভরার চেষ্টা করে। এ সময় শিশু মিলন চিৎকার দিলে পার্শ্ববর্তী জমিতে থাকা কৃষকরা এগিয়ে এলে শিশু পাচারকারী দুই ব্যক্তি তাদের ফেলে রেখে দৌড়ে পালায়। কালীগঞ্জ থানার সুবর্ণসারা পুলিশ ক্যাম্পের আইসি এসআই সৈয়দ আলী জানান, এ ঘটনা শোনার সাথে সাথে ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানায় রোহিঙ্গারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান