মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এনজিওর কিস্তিতে নিলো ৫ সন্তানের জননীর প্রাণ!

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৯ ইং
এনজিওর কিস্তিতে নিলো ৫ সন্তানের জননীর প্রাণ!
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় এনজিওর কিস্তি চালাতে না পেরে মনের দুঃখে পাঁচ কন্যা সন্তানের জননী নিহারুন খাতুন (৩০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এঘটনায় সাদারণ মানুষ বলতে থাকেন- এনজিওর কিস্তিতে নিলো ৫ সন্তানের জননীর প্রাণ! পারিবারিক সূত্রে জানা গেছে, দেনার দায়ে দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী নিহারুন খাতুন তার নিজ বাড়িতে সবার অজান্তে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তার ছোট মেয়ে জামিলা দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশিরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে, ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান