মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফুরফুরা পীর আল্লামা বাকী বিল্লাহ সিদ্দিকীর ওফাত দিবস আজ

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৯ ইং
ফুরফুরা পীর আল্লামা বাকী বিল্লাহ সিদ্দিকীর ওফাত দিবস আজ
ঝিনাইদহ অফিস: ফুরফুরা শরীফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হযরত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর বড় সাহেবজাদা পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী (রহঃ) এঁর আজ বৃহস্পতিবার ১৮তম ওফাত দিবস। ২০০২ সালের এই দিনে পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী ওফাত নেন। দিবসটি পালনে এপার বাংলা এবং ওপার বাংলায় মিলদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহের সায়াদাতিয়া খানকাহ শরীফে জিকির ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি পালনে ঢাকা, খুলনা ও সৗেদি আরবের মদিনা শরীফে খাছ দোয়ার মাহফিল করা হবে। এদিকে পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী (রহঃ) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী বলেছেন, দাদা হুজুর কেবলার এই হক সিলসিলা দুই বাংলায় ইসলামের আলো প্রজ্বলন করে যাবে কেয়ামত পর্যন্ত।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান